শহীদ মিনারে হত্যা: ২ আসামির স্বীকারোক্তিতে এলো শীর্ষ সন্ত্রাসীর নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, ২০:০৫
অ- অ+

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর ও কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার গোলাম রসুল শিহাব এবং সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া রাফিন শেখ এবং শাহরিয়ার নাজিম জয় নামে দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জবানবন্দি রেকর্ড এবং এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মিঠু সরকার এ তথ্য নিশ্চিত করেন।

জবানবন্দির আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে জানা গেছে আসামি মো. গোলাম রসুল শিহাব এবং মো. সাগর ফকির এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা এবং খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে এটি ঘটানোর কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তারা স্বেচ্ছায় আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিতে ইচ্ছুক। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা একান্ত প্রয়োজন।

এর আগে গত রবিবার রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন রাকিবুল ইসলাম।এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন হত্যা মামলাটি দায়ের করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
এবার দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত আসন, জেনে নিন গুচ্ছ ভর্তির পূর্ণাঙ্গ তালিকা