সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ২০:১৩
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদ অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু সরকারি দল যারা আছে তারা গণরায় মানছে না। তারা নিজেদের মতো সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে। তাদের পক্ষে গেলে সংবিধানে পক্ষে আছে তাদের বিপক্ষে গেলে সংবিধানের পক্ষে নেই। আমরা এ দ্বিচারিতা বিগত আওয়ামী লীগ আমলে দেখেছি।

আজ শনিবার বিকালে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টি প্রথম সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন শহরের চাষাঢ়া এলাকার ডাকবাংলোয় এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে, আর বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নয় এমন দ্বিচারিতা আমরা আগে আওয়ামী আমলেও দেখেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছিল, একই প্রবণতা এখনকার সরকার দলের মধ্যেও দেখা যাচ্ছে। সরকারের এই অবস্থান অব্যাহত থাকলে জনগণ আবার রাজপথে তাদের মতামত জানাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তার ভাষায়, যদি এই প্রবণতা চলতে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানাবে। এনসিপি শুধু সংসদেই নয়, রাজপথেও সক্রিয় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু রাজপথকে ভুলে যাব না।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নারাণগঞ্জে চাঁদাবাজি সন্ত্রাসীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে করতে পারে সাধারণ মানুষের নিরাপত্তায় আইনশৃঙ্খলায় সহযোগিতা করতে হবে। নারায়ণগঞ্জে যেন কোনো ধরনের ফ্যাসিস্টদের পুনর্বাসন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। নারায়ণগঞ্জের ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে হবে।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
ইউনিফর্ম পরে ভাইয়ের আ.লীগের মনোনয়নপত্র জমা: সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা