মেঘনা ব্রিজে ছিনতাইকারীর গুলিতে প্রাইভেট কার চালক আহত

নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় ছিনতাই কারীর গুলিতে প্রাইভেট কার চালক মো. ফিরোজ (৩১) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আটটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।
আহত ফিরোজের স্ত্রী নাসিমা আক্তার জানান, আমার স্বামী একজন প্রবাসীকে নিয়ে ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার সময় মেঘনা টোল প্লাজা এলাকায় চার-পাঁচটি মোটরসাইকেল করে সাত আটজন লোক প্রাইভেট কারকে প্রতিরোধ করে। পরে প্রাইভেটকারের ভিতরে থাকা ওই প্রবাসীর টাকা পয়সা পাসপোর্ট ও প্রাইভেটকার ছিনতাই করার সময় এতে প্রাইভেটকার চালক বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে ডান পায়ের উরুতে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজ এলাকা থেকে একজন গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে এসেছে তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।তার ডান পায়ে উরুতে গুলিবিদ্ধ হয় । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৩১ মার্চ/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













