দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৮:১৫| আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৯:৪৭
অ- অ+

বাংলাদেশ পুলিশের দুইজন ডিআইজিসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ও মো. মনিরুজ্জামানকে সিআইডিতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদায় বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে এবং পুলিশ অধিদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা