সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০| আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২
অ- অ+

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।

তবে তাঁকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের ২৭ দিন পর, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন এবং টানা একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা মামলায় শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

মামলাটি রংপুর মহানগর কোতোয়ালি আমলি আদালতে দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ছিলেন।

(ঢাকাটাইমস/৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমি আমার মতোই থাকতে চাই
পুলিশে শূন্য পদে আগে ২৮-২৯তম বিসিএসের কর্মকর্তাদের পদায়ন জরুরি
আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশের ৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা