যুক্তরাষ্ট্র–ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে উভয় পক্ষকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শনিবার (১১ এপ্রিল) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান।
স্টিফেন দুজারিক বলেন, মহাসচিব এই কূটনৈতিক সুযোগকে কাজে লাগাতে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন, যাতে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে এগোনো যায় এবং আঞ্চলিক উত্তেজনা কমানো সম্ভব হয়।
তিনি আরও বলেন, সংঘাত এড়াতে এবং পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি কমাতে সংলাপই সবচেয়ে কার্যকর পথ।
মহাসচিবের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই। এ ধরনের সমাধান অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে হতে হবে।
এ ছাড়া মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন, যাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করা যায়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































