জ্বালানি সংকটে সাশ্রয়ী সমাধান ‘সাইকেল’: বাঁচবে খরচ, বাড়বে আয়ু

বিশ্বজুড়ে অস্থির ভূ-রাজনীতি ও যুদ্ধের প্রভাবে বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে দেশের পাম্পগুলোতে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চলছে; ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। পাশাপাশি খোলা বাজারে তেলের দামও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিকে ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্যও দেখা যাচ্ছে, ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন। গণপরিবহন কিংবা ব্যক্তিগত গাড়িতে যাতায়াতকারী সব শ্রেণির মানুষই এ সংকট ও সিন্ডিকেটের ভুক্তভোগী।
এই কঠিন সময়ে বিকল্প ও সাশ্রয়ী বাহন হিসেবে চিরচেনা সাইকেল হতে পারে কার্যকর সমাধান। এটি শুধু খরচ বাঁচাতেই নয়, বরং পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।
সামান্য দূরত্বের পথ পাড়ি দিতেও অনেকে মোটরসাইকেল বা প্রাইভেট কার ব্যবহার করছেন, যা একদিকে যেমন অর্থের অপচয় ঘটাচ্ছে, অন্যদিকে কেড়ে নিচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। এই বহুমুখী সংকটের এক জাদুকরী ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে বিশেষজ্ঞ মহলে বারবার উঠে আসছে ‘সাইকেল’- এর নাম।
বিশেষজ্ঞদের মতে, সাইকেল কেবল যাতায়াতের একটি সাশ্রয়ী মাধ্যম নয়, বরং এটি শরীর ও মনের সুস্থতার এক অব্যর্থ দাওয়াই। স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন জার্নালের তথ্যমতে, প্রতিদিন মাত্র ৩০ মিনিট সাইকেল চালালে শরীর থেকে প্রায় ২৯৮ থেকে ৩৭২ ক্যালরি খরচ হয়। এটি কোমর, পেট ও পায়ের পেশি সুগঠিত করার পাশাপাশি শরীরের অতিরিক্ত মেদ কমাতে সরাসরি সাহায্য করে।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত সাইকেল ব্যবহারকারীদের হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমে আসে। অন্যদিকে, ফিনল্যান্ডের এক গবেষণার বরাত দিয়ে জানা গেছে, যারা দৈনিক অন্তত আধা ঘণ্টা সাইক্লিং করেন, তাদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৪০ শতাংশ হ্রাস পায়। এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।
যান্ত্রিক জীবনের ব্যস্ততায় মানসিক চাপ ও বিষণ্ণতা এখন প্রতিটি ঘরের গল্প। মনোবিদদের মতে, সাইকেল চালানোর সময় বাইরের প্রকৃতি পর্যবেক্ষণ এবং মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ থাকে, যা মনকে প্রফুল্ল রাখে এবং মনোযোগ বৃদ্ধি করে। এটি কেবল যাতায়াত নয়, বরং আমাদের ধৈর্য এবং শরীরের ভারসাম্য বজায় রাখতে শেখায়।
সাইকেল চালানোর সময় মস্তিষ্ক বেশি অক্সিজেন গ্রহণ করে যা চিন্তার গতি, মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়ায়।
নিয়মিত সাইকেল চালানো শরীরের অতিরিক্ত চর্বি কমাতে কার্যকরী। বিশেষ করে কোমর, পেট ও পায়ের পেশি শক্তিশালী হয়। চিকিৎসা ও স্বাস্থ্য জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন অন্তত ৩০ মিনিটের জন্য সাইকেল চালালে ক্যালরি বার্ন হয় ২৯৮ থেকে ৩৭২ পর্যন্ত। ফলে হ্রাস পায় ওজন এবং শক্তিশালী হয় হৃদযন্ত্র।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, কাজের জন্য সাইকেল ব্যবহারকারী ব্যক্তিদের হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি অর্ধেক পর্যন্ত কমে। তাছাড়া ফিনল্যান্ডে করা এক গবেষণায় দেখা গেছে, যারা দৈনিক অন্তত ৩০ মিনিট সাইকেল চালান, তাদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৪০ শতাংশ কমে।
সাইকেল চালানোর সময় আশেপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করার সুযোগ থাকে। প্রতিদিন নতুন পরিবেশ ও মানুষের সঙ্গে সংস্পর্শ মানসিক চাপ হ্রাস করে, মনকে ফুরফুরে রাখে। মনোবিদরা বলছেন, সাইকেল চালাতে মন স্থির হয়, মনোযোগ বৃদ্ধি পায় এবং বিষণ্নতা কমে।
পায়ের পেশি শক্তিশালী হওয়ার পাশাপাশি সাইকেল চালানো ধৈর্য এবং ব্যালান্স বৃদ্ধিতেও সহায়ক। অন্য অনেক ব্যায়ামের তুলনায় সাইকেল চালানো সহজ, বারবার অনুশীলনের দরকার নেই, এবং এটি দৈনন্দিন জীবনে সহজে অন্তর্ভুক্ত করা যায়।
সাইকেল চালানো শুধুমাত্র ব্যক্তিগত স্বাস্থ্যই নয়, পরিবেশকেও উপকার করে। জ্বালানি খরচ কমে, বাতাস দূষণ কমে এবং নগর পরিবহন ব্যবস্থায় চাপ কমে। বিশেষ করে ঢাকার মতো যানজটপূর্ণ শহরে, সাইকেল হচ্ছে একদম কার্যকর, দ্রুতগামী এবং সাশ্রয়ী বাহন।
স্বাস্থ্যকরভাবে সাইকেল চালানোর জন্য কম গতিতে চালানো ভালো। হার্টের সমস্যা থাকলে বা কোনো আঘাতপ্রাপ্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। এছাড়া পর্যাপ্ত জলপান এবং সঠিক সীট ও হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিভিন্ন গবেষণা প্রমাণ করে যে, নিয়মিত সাইকেল চালানো (সেটি ১৫ মিনিট বা এক ঘণ্টাই হোক) মৃত্যুঝুঁকি কমায় ৪০ শতাংশ পর্যন্ত। আরেকটি গবেষণা প্রমাণ করে, সাইকেল চালানো ক্যানসারের ঝুঁকি কমায় ৪৫ শতাংশ পর্যন্ত।
এছাড়া সাইকেল চালালে খুশির হরমোন এন্ডোরফিনের মাত্রা বাড়ে, ফলে মেজাজ ভালো থাকে ও উদ্বেগ কমে। দৈনিক ১৫ মিনিট একটানা সাইকেল চালালে কর্টিসলের (স্ট্রেস হরমোন) মাত্রা কমে। ফলে রাতে ভালো ঘুম পেতে সাহায্য করে।
নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে হৃদয়কেও সুস্থ রাখতে পারেন। কার্ডিওভাসকুলার বিভিন্ন সমস্যার সমাধান করে সাইক্লিং। ৫ বছর ধরে পরিচালিত ১৫০০ জনের উপর করা এক গবেষণায় দেখা যায়, এ সময়ের মধ্যে নিয়মিত যারা সাইকেল চালাতেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি কমেছে ৩০ শতাংশ।
বিশেষজ্ঞরা হার্টের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও দৈনিক কিছু সময় সাইকেল চালানোর পরামর্শ দেন। কারণ এতে হার্টবিট বাড়ে ও রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
নিয়মিত সাইকেল চালালে মেরুদণ্ড আরও শক্তিশালী হয় ও সোজা হয়ে বসার এই অভ্যাস গড়ে তুলতে সহায়তা করে। এই অভ্যাস পরবর্তীতে আপনাকে কুঁজো ও ব্যাকপেইনের সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করবে।
সর্বোপরি, প্রতিদিন অন্তত আধা ঘণ্টা সাইকেল চালানো, সঙ্গে সুষম খাদ্যাভ্যাস, শরীরকে সুস্থ রাখার এক সহজ এবং কার্যকর উপায়। সাইকেল কেবল যাতায়াতের নয়—এটি আমাদের শরীর, মনের স্বাস্থ্য এবং পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ।
পরিবেশ রক্ষায় সাইকেলের চেয়ে ভালো বন্ধু আর নেই। এতে কোনো জ্বালানি খরচ নেই, রক্ষণাবেক্ষণ খরচও নগণ্য। সবচেয়ে বড় কথা, সাইকেল থেকে কোনো কার্বন নিঃসরণ হয় না, ফলে বায়ুদূষণ কমে। যানজটের নগরীতে বড় যানবাহন যেখানে স্থবির হয়ে থাকে, সেখানে সরু গলিপথেও সাইকেলে অনায়াসে গন্তব্যে পৌঁছানো সম্ভব।
সাইক্লিংকে লাইফস্টাইল হিসেবে নিতে চাইলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। শুরুতেই খুব দ্রুত না চালিয়ে মাঝারি গতিতে চালানোর অভ্যাস করুন। জীবনের নিরাপত্তার জন্য অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করুন। দীর্ঘ সময় সাইকেল চালালে শরীরে পানিশূন্যতা রোধে পর্যাপ্ত পানি পান করুন। হার্টের সমস্যা বা পুরনো কোনো চোট থাকলে সাইক্লিং শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
আধুনিক নগর জীবনে নিজেকে ফিট রাখতে এবং পরিবেশ বাঁচাতে সাইকেল হতে পারে আপনার পরম বন্ধু। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রতিদিন অন্তত আধা ঘণ্টা সাইকেল চালানোর অভ্যাস গড়লে একটি সুস্থ ও সুন্দর জীবন অতিবাহিত করা সম্ভব।
(ঢাকাটাইমস/১২ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































