ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়ম, প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া ঠিকাদারের

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ২০:১০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে যান উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম। সময় ঠিকাদার তাকে বাঁশ নিয়ে তাড়া করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার দুপুরে নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। ঘটনায় বিকালে ভুক্তভোগী এলজিইডির নবীনগর উপজেলার উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় একটি অভিযোগ দায়েরের জন্য উপস্থিত হয়েছেন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, সম্প্রতি উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার লোকমান হোসেন। যার নির্মাণ ব্যয় ধরা হয় ১৪ কোটি ৬৩ লাখ টাকা।

তবে নিম্নমানের কাজের অভিযোগে রবিবার সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সোমবার অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই করতে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম সড়কটি পরিদর্শনে আসে।

পরিদর্শনকালে দুপুরের দিকে ঠিকাদার লোকমান হোসেন তার গাড়ি চালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালায়।

বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে। হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা