কোস্ট গার্ডের অভিযান

চট্টগ্রামে ৬২ লাখ টাকার সিগারেট-শুঁটকি জব্দ, আটক ১৬

চট্রগ্রাম ব্যুরো
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ২২:৪৬
অ- অ+

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকিসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়।

সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন কর্ণফুলি নদীপথে শহরে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২ হাজার ৬০০ কেজি শুঁটকি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা। এ ঘটনায় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
বিপৎসীমা ছাড়ালো তিন নদীর পানি, দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত
আফগানিস্তানে আকস্মিক বন্যার তাণ্ডবে নিহত ২০, নিখোঁজ অনেক
দাবানলের ধোঁয়ার কারণে কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা