কোস্ট গার্ডের অভিযান

নাফ নদীতে কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, ১৫:৩৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল
বিপৎসীমা ছাড়ালো তিন নদীর পানি, দেশের ১৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত
আফগানিস্তানে আকস্মিক বন্যার তাণ্ডবে নিহত ২০, নিখোঁজ অনেক
দাবানলের ধোঁয়ার কারণে কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা