ট্রাম্পের সঙ্গে কি হাত মেলাননি লামিনে ইয়ামাল? ভাইরাল ভিডিওর বিস্তারিত জানা গেল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১৫:১৬
অ- অ+

বিশ্বকাপ জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল করমর্দন করেননি—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভাইরাল ভিডিওর পাশাপাশি প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, ট্রাম্প ও ইয়ামালের মধ্যে করমর্দন হয়েছিল।

সোমবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্পেন।

ফাইনাল ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি বিজয়ী স্পেন দলের খেলোয়াড়দের পদক তুলে দেন।

পুরস্কার গ্রহণের সময় ১৯ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, ইয়ামাল ট্রাম্পের কাছ থেকে পদক নিয়ে সামনে এগিয়ে যান। ভিডিওটি দেখে অনেকেই দাবি করেন, দুজনের মধ্যে করমর্দন হয়নি।

তবে পরে প্রকাশিত রয়টার্স কানেক্টের একটি ছবিতে দেখা যায়, ট্রাম্প ও ইয়ামালের মধ্যে করমর্দন হয়েছে। ছবিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও তাদের পাশে দেখা যায়। অর্থাৎ ভাইরাল ভিডিওতে পুরো মুহূর্তটি ধরা না পড়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বিশ্বকাপের এই শিরোপা ইয়ামালের ক্যারিয়ারে একটি স্মরণীয় অর্জন হিসেবে যুক্ত হলো। মাত্র ১৯ বছর বয়সে অভিষেক বিশ্বকাপেই তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। পুরো টুর্নামেন্টে একটি গোল করলেও স্পেনের আক্রমণভাগে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।

এর আগে ২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগ শিরোপাও জিতেছেন ইয়ামাল। বিশ্বকাপ জয়ের পর তাকে ঘিরে ব্যালন ডি'অর আলোচনাও জোরালো হয়েছে। যদিও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জয়ী রদ্রিও ২০২৬ সালের ব্যালন ডি'অরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা