বিশ্বকাপের ফাইনাল খেলা  দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১৫:০৪
অ- অ+

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লাল্টু (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান লাল্টু রসুলপুর এলাকার বাসিন্দা ও মো. আনছার আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ছিলেন লাল্টু। দলের প্রতিটি ম্যাচই তিনি সাতক্ষীরা শহরের কদমতলা এলাকায় বড় পর্দায় বন্ধুদের সঙ্গে বসে উপভোগ করতেন।

সোমবার ভোরেও কদমতলা এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেন তিনি। খেলা শুরুর আগে বন্ধুদের সঙ্গে রান্না করে একসঙ্গে খাবারও খান। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর মন খারাপ করে বাড়ি ফিরে যান।

লাল্টুর নিকটাত্মীয় শেখ জাকির হোসেন জানান, বাড়িতে ফেরার কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের দাবি, বিশ্বকাপ ফাইনালে প্রিয় দলের হার এবং মানসিক আঘাতের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে চিকিৎসকদের মতামত এবং প্রয়োজনীয় স্বাস্থ্যগত মূল্যায়ন গুরুত্বপূর্ণ।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা হাফিজুর রহমান লাল্টুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
ট্রাইব্যুনালে নেওয়ার সময় হাতকড়া পরতে আপত্তি জিয়াউল আহসানের, বললেন ‘জয় আমাদের হবেই’
সালথায় ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার