স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দেয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, ২২:২৮
অ- অ+

বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি। এতে চীন খুবই খুশি হবে। আমি এটা তাদের ভালোর জন্য এবং বিশ্বের জন্যও করছি। এমন অচলাবস্থার মতো পরিস্থিতি কখনই পুনরাবৃত্তি হবে না।’

বুধবার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। একইসঙ্গে পোস্ট তিনি চীনের প্রতি নমনীয় বার্তা দেন।

ট্রাম্প বলেন, ‘ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে গভীর ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি সংঘাতে জড়ানোর চেয়ে ভালো নয়?’

এর আগে তেহরান জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে।

বুধবার ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে। সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ১
ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
কোটা জালিয়াতির অভিযোগ, তিন উপসচিব ওএসডি