দীর্ঘ ৩৪ বছর পর আজ বৈঠকে বসছেন ইসরায়েল ও লেবাননের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৯
অ- অ+

দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের নেতারা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিতব্য এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তিনি লেখেন, “প্রায় ৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের নেতারা আবার কথা বলবেন—এটি ইতিবাচক একটি পদক্ষেপ।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে, ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর পুনরায় হামলার পর সংঘাতে জড়িয়ে পড়ে লেবানন। পরবর্তী সময়ে ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযোগ রয়েছে, সেখানে অতিরিক্ত এলাকা দখল করে একটি ‘বাফার জোন’ তৈরির চেষ্টা চলছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এই বৈঠক আঞ্চলিক উত্তেজনা প্রশমনে একটি কূটনৈতিক সুযোগ তৈরি করতে পারে। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এর ফলাফল কতটা কার্যকর হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা