কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৫| আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি।

বুধবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে। এসময় ১ টি বিদেশী পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এসময় র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন ও র‍্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সোনালী সেন উপস্থিত ছিলেন।

র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন, যাত্রাবাড়ী ক্যাম্প আভিযানিক দল গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের খবর পায়। এ সংবাদের পর কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি মো. জিতুর বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় ১২ টি এবং হুমায়ূন হোসেন রনির বিরুদ্ধে কদমতলী থানায় ৯ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
এবার দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত আসন, জেনে নিন গুচ্ছ ভর্তির পূর্ণাঙ্গ তালিকা