ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৫০
অ- অ+

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি-এ জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান।

ফোনালাপে ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করার পাশাপাশি এই জলপথে নৌযান চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি জটিল এক পর্যায়ে পৌঁছেছে। আমরা এখন সংঘাত ও শান্তির মধ্যবর্তী অবস্থানে আছি। এই অবস্থা থেকে শান্তির দিকে যেতে হলে হরমুজ প্রণালিকে উন্মুক্ত রাখা গুরুত্বপূর্ণ।”

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা এবং দুই পক্ষের আলোচনায় ফিরে আসাকে চীন সমর্থন করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ওয়াং ইর এই আহ্বানের জবাবে আব্বাস আরাঘচি কী বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান বিশ্বের অনেক দেশের কাছে তেল রপ্তানি করতে পারে না। দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০ শতাংশই কিনে বেইজিং।

সূত্র: বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা