প্রতিপক্ষকে সমর্থনকারীদের ভিসা সীমিত করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২
অ- অ+

যারা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে সমর্থন করছে বলে মনে করা হবে, তাদের বিরুদ্ধে ভিসা সীমিত করার ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নীতির আওতায় ইতোমধ্যে ২৬ জনের ভিসা বাতিল করা হয়েছে।

এই পদক্ষেপকে ডোনাল্ড ট্রাম্পের ডনরো ডকট্রিনএর অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ১৯শ শতকের মনরো ডকট্রিনের আধুনিক রূপ। এর লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে সহায়তা বা অর্থায়ন করে, কৌশলগত সম্পদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাহায্য করে, আঞ্চলিক নিরাপত্তা দুর্বল করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করে তারা এর আওতায় পড়বে।

যদিও বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, এটি চীনের প্রভাব মোকাবিলা এবং লাতিন আমেরিকায় মাদক পাচার দমনের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের নীতির ধারাবাহিকতা, যেখানে বিদেশি সমালোচক বা রাজনৈতিকভাবে সংবেদনশীল ব্যক্তিদের ভিসা বাতিল করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার