ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, শান্তি চুক্তি নিকটে—ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২
অ- অ+

ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি খুবই কাছাকাছি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, ইরান ইতিমধ্যে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে ইরানি নেতারা এ বিষয়ে কখনো প্রকাশ্যে সম্মতির ইঙ্গিত দেননি।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই ইরান আলোচনায় বসতে রাজি হয়েছে। তাঁর ভাষায়, 'ইরান চুক্তি করতে চায়। আর আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা করছি।'

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই। কারণ, এই সময়ের মধ্যেই একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আশা করছেন তিনি।

গত ৮ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল।

এ সপ্তাহের শেষে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন।

ট্রাম্পের দাবি, চার সপ্তাহের বোমা হামলা এবং শক্তিশালী নৌ অবরোধের ফলেই ইরানের সঙ্গে এ ধরনের অগ্রগতি সম্ভব হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার
ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার