শিগগিরই প্রতিশোধ নেয়ার ঘোষণা দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ১৯:৪১
অ- অ+

ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি রবিবার রাতে মার্কিন নৌবাহিনীর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। তাদের কিছু মেরিন সেনা জাহাজের ডেকে প্রবেশ করে সামুদ্রিক জলদস্যুর ভূমিকা পালন করেছে যার ফলে জাহাজটির ন্যাভিগেশন ব্যবস্থা অচল হয়ে যায়।

ইব্রাহিম জোলফাকারি আরও বলেন, ‘আমরা সতর্ক করে দিচ্ছি যে, ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে ও প্রতিশোধ নেবে।’

বিশ্বের বৃহত্তম সামরিক শক্তির দাবিদার মার্কিন বাহিনী এখন জলদস্যুদের নেতায় পরিণত হয়েছে! কয়েক ঘণ্টা আগে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী ওমান উপসাগরে চীন থেকে ইরানগামী 'তুসকা' নামের একটি ইরানি কনটেইনার জাহাজে হামলা চালায়। এই হামলার পর ইরানি বাহিনীও ড্রোন ব্যবহার করে কিছু মার্কিন সামরিক জাহাজের দিকে হামলা চালায়।

এরপর ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী এই জাহাজটি জব্দ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ায় ইরানও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় এবং ইরান জানিয়েছে- অনুমতি ছাড়া যেকোনো জাহাজ বা তেলবাহী জাহাজ চলাচল করতে চাইলে ইরানি বাহিনী এজন্য শাস্তি দেবে।

সূত্র: নিউ আরব

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ১
ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
কোটা জালিয়াতির অভিযোগ, তিন উপসচিব ওএসডি