হরমুজে দুটি জাহাজ জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, ১৮:৩৬
অ- অ+

হরমুজ প্রণালির লাল রেখা না মানার কারণে দুটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এর আগে, বুধবার ভিন্ন সময়ে তিনটি জাহাজে গুলিবর্ষণ করেছিল দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আটক হওয়া ওই জাহাজ দুটিকে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত জাহাজগুলো কোন দেশের এবং কি পরিবহণ করছিল, তা জানা যায়নি।

আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি লাল রেখা হিসেবে বিবেচিত হয়। সেই কারণেই জাহাজগুলোকে আটক করা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছিল, জাহাজ দুটির একটি ইরানের উপকূলের কাছে গুলিবিদ্ধ হয় এবং অন্যটি ওমান উপকূলের কাছে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে, ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি পার হতে যাওয়া অন্তত তিনটি কনটেইনার জাহাজে হামলা চালায় আইআরজিসি।সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করে। তবে সবগুলো জাহাজ আপাতত নিরাপদে আছে বলে জানিয়েছে রয়টার্স।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা