দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪
অ- অ+

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাতিল হওয়া রাষ্ট্রদূতরা হলেন—পোল্যান্ডে নিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং পর্তুগালে নিযুক্ত সাবেক সচিব এম মাহফুজুল হক।

সরকারি তথ্য অনুযায়ী, মো. ময়নুল ইসলাম ২০২৫ সালের ১০ এপ্রিল চুক্তিভিত্তিকভাবে পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। অন্যদিকে, এম মাহফুজুল হককে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছিল।

এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ মোট চারজন রাষ্ট্রদূতকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক পদে দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত
দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় বিজিবি’র টহল ও মন্দির পরিদর্শন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক কূটকৌশলের সুযোগ নেই: সাইফুল হক