মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঢাকাটাইমসকে জানান, থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রুত বিচার আইন, মাদক, নারী ও শিশু নির্যাতন, পরোয়ানা এবং অন্যান্য মামলায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে দ্রুত বিচার আইনে ৪ জন, মাদক মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন আইনে ১ জন, পরোয়ানাভুক্ত ৭ জন এবং অন্যান্য আইনে ১৩ জন রয়েছেন। এ সময় মোট ১০টি পরোয়ানা তামিল করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো— নাদিম (৩০), সুরুজ (৩০), মামুন (২২), কালাম (৩৫), তারেক (২১), আলামিন (৩২), নয়ন (২২), আবির হোসেন (১৬), সুমন (৫০), জিহাদুল ইসলাম প্লাবন (৩০), তরিকুল ইসলাম হাসিব (৩৮), মোহাম্মদ আলম (২৪), মো. শাকিল (২০), মো. হাসান (২০), শফিকুল ইসলাম (২১), শাকিল (১৯), মহাসিন (২০), শাওন (২২), সাগর (১৮), মেহেদী হাসান (২৫), আমিজুল ইসলাম (৩৫), হৃদয় (২০), সাদ বিন হাবিব (২৭), শাহীন (২৮), আরিফ হোসেন জয় (২৩), মামুন (২৫) ও সাত্তার (২৮)। ওসি মেজবাহ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












