আদানির বন্ধ ইউনিট চালু, পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ২৩:৩২
অ- অ+

কারিগরি ত্রুটি মেরামতের পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। এর ফলে এখন কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে কেন্দ্রটির বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে পুনঃসংযুক্ত হয় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

এর আগে গত ২১ এপ্রিল রাতে একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ করে দেওয়া হয়।

এতে জাতীয় গ্রিডে চাপ বেড়ে যায় এবং বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের ঘটনা ঘটে।

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য চুক্তি করে।

বিপিডিবি সূত্র জানায়, ত্রুটি দেখা দেওয়ার আগে কেন্দ্রটি গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে আসে। এখন বন্ধ ইউনিটটি চালু হওয়ায় সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা