নতুন নিয়মে সচিবালয়ে প্রবেশ, চালু ওটিপি পাস ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৯
অ- অ+

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে নির্দিষ্ট কোটার ভিত্তিতে প্রতিদিন (সোমবার ও বৃহস্পতিবার ছাড়া) ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করা হবে। জারি করা এক প্রজ্ঞাপনে সচিবালয়ের নিরাপত্তা শাখা এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্ধারিত সীমার মধ্যে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করতে হবে। এর মধ্যে মন্ত্রী বা উপদেষ্টার একান্ত সচিব দৈনিক সর্বোচ্চ ২০টি, প্রতিমন্ত্রী বা উপদেষ্টার একান্ত সচিব ১৫টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিব ১০টি করে পাস ইস্যু করতে পারবেন।

এ ছাড়া অতিরিক্ত সচিবদের জন্য ৪টি এবং যুগ্মসচিবদের জন্য ৩টি করে দর্শনার্থী প্রবেশ পাসের সীমা নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তোফায়েল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত
দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় বিজিবি’র টহল ও মন্দির পরিদর্শন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক কূটকৌশলের সুযোগ নেই: সাইফুল হক