টঙ্গীর বড় মাদক স্পট হাজীর মাজার বস্তি থেকে ৭৪ জন আটক

মোঃ রাজীব হোসেন টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, ১২:০৩
অ- অ+

টঙ্গীর সবচেয়ে বড় মাদকের হাট হাজীর মাজার বস্তি থেকে মাদকের সাথে জড়িত সন্দেহে ৭৪ জনকে আটক করেছে জিএমপি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত পর্যন্ত চলা ৬ ঘন্টার অভিযানে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বড় মাদকের স্পট হাজীর মাজার বস্তিতে গত রাত ১১ টা থেকে অভিযান শুরু করে ৬ ঘন্টা চলে। অভিযানে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে ৭৪ জনকে আটক করা হয়েছে। এসময় বেশ কিছু মাদক, মাদক বিক্রির টাকা ও চুরি ছিনতাই কাজে ব্যবহৃত উপকরন উদ্ধার হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সবচেয়ে বড় এই মাদক স্পটে অভিযান পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো: বেলায়েত হোসেন। অভিযান শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন অতিরিক্ত জিএমপি কমিশনার।

আজ সকাল ১০ টা ১৭ মিনিটে এই অভিযানের নেতৃত্ব দেয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো: বেলায়েত হোসেন বলেন, আগেও এই মাদক বস্তিতে অভিযান করেছি। গতরাতেও অভিযান করে ৭৪ জনকে আটক করেছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে আদালতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে অঙ্গীকার ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
এবার দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত আসন, জেনে নিন গুচ্ছ ভর্তির পূর্ণাঙ্গ তালিকা