পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ শুটার বৃন্দা রনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৬
অ- অ+

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত আড়াইটার দিকে পল্লবী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে থানা সূত্র।

সূত্র জানায়, গত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পল্লবী থানাধীন সেকশন-১২ শাহ পরান বস্তিতে অভিযান চালিয়ে চার মামলার আসামি শফিকুল ইসলাম রনি ওরফে শুটার বৃন্দা রনিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি ব্রাজিলের তৈরি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি এবং ৫০ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি আলমগীর জাহান বলেন, গত ২১ মার্চ রাতে পল্লবী থানাধীন আলীনগর গামী রাস্তায় রোজ গার্ডেন ভবনের সামনে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আসামীসহ পিচ্চি বাবু ও বড় লোকমানকে শনাক্ত করা হয় এবং তাদের নামে মামলা রজু করা হয়। তিনি আরও বলেন, বৃন্দা রনি পল্লবী এলাকায় শুটার বৃন্দা রনি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি মাদক আদালতে বিচারাধীন রহিয়াছে এবং ১ টি দস্যুতা মামলা পল্লবী থানায় তদন্তাধীন আছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
এবার দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত আসন, জেনে নিন গুচ্ছ ভর্তির পূর্ণাঙ্গ তালিকা