এসএসসি প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, ১৪:০৯
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস” সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. সাজেদুল ইসলাম সাইফ ও তাউসিফ রহমান রিসাদ।

বৃহস্পতিবার সকালে র‍্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

র‌্যাব জানায়, সম্প্রতি তাদের গোয়েন্দা শাখা একটি চক্রের তথ্য পায়, যারা অনলাইনে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র‌্যাব-১০ এর সদর কোম্পানি কেরানীগঞ্জ এলাকায় নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর থানার হাসান নগর ঝাউলাহাটি এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাজেদুল ইসলাম সাইফ ও তাউসিফ রহমান রিসাদ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা প্রায় ছয় মাস আগে “BAT MAN WILD” ও “BATMAN” নামে টেলিগ্রাম গ্রুপ খুলে সংঘবদ্ধভাবে প্রতারণা শুরু করে। তারা ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

র‌্যাব আরও জানায়, তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে এসব ডিভাইসে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা সোনালী সেন বলেন, এ ধরনের কার্যক্রম শুধু আইনত দণ্ডনীয় নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4