সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ মে ২০২৬, ১৬:২৮
অ- অ+

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

এর আগে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

বিশেষ ঘোষণায় বলা হয়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

ঘোষণায় আরও বলা হয়, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব, বর্তমান সেশনের কোন দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

অপরদিকে, জামায়াতের একাধিক নেতা সূত্রে জানা গেছে, ওই সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করেন জামায়াতের কয়েকজন নেতা।

সংবাদমাধ্যমকে এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, কেউ পরামর্শ বা প্রস্তাবনা দিতেই পারে, তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় জামায়াতে ইসলামী যাকে অনুমোদন দেবেন আনুষ্ঠানিকভাবে ঢাকার মেয়র প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা