৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান সাত দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
শুক্রবার (১ মে) রাত তিনটার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যাত্রা করেন। সফরটি আগামী ৯ মে পর্যন্ত চলবে।
দলীয় সূত্রে জানা গেছে, এই সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
সফরকালে তিনি জাপানের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
(ঢাকাটাইমস/২ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































