মিজানুর রহমানের বিদায়, দায়িত্ব নিলেন ঢাকা জেলার নতুন এসপি শামীমা পারভীন

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে জেলা পুলিশ। একইসঙ্গে দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন।
শনিবার সকাল ৯টায় পুলিশ সুপার বাংলো প্রাঙ্গণে বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সম্মানসূচক সালামী প্রদান করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় মিল ব্যারাক পুলিশ লাইন্সে তাকে আনুষ্ঠানিক সালাম জানানো হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ অফিসে পৌঁছালে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুনরায় তাকে সম্মানসূচক সালাম প্রদান করা হয়।
পরে বিদায়ী এসপি মো. মিজানুর রহমান নবাগত পুলিশ সুপার শামীমা পারভীনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।
দায়িত্বভার অর্পণ ও গ্রহণ অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষে জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারী ও সিভিল স্টাফদের উপস্থিতিতে বিদায়ী পুলিশ সুপারকে সালামী প্রদানের মাধ্যমে আন্তরিক বিদায় সংবর্ধনা জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












