তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৬, ১১:৪১
অ- অ+

জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, ভারতের তামিল সিনেমার অন্যতম প্রধান ও সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এক ব্যক্তিত্ব। আজ রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।

বিজয়কে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। তিনি নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান।

তামিলনাড়ুর নতুন সরকারের শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন—এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু ও সেলভি এস কীর্তনা।

সাদা শার্ট আর ব্লেজার পরা বিজয় যখন শপথ নিচ্ছিলেন, তখন পুরো স্টেডিয়াম সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শকাসনে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা।

এ ছাড়া নজর কেড়েছেন বিজয়ের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণান। একটি নীল সিল্কের শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করেন তিনি।

নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০টি আসন কম ছিল। তবে কংগ্রেস, বাম দল ও অন্যান্য ছোট দলের নিঃশর্ত সমর্থনে বিজয় সরকার গঠন করতে সক্ষম হন।

অনুষ্ঠানে রাহুল গান্ধীর উপস্থিতি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর কংগ্রেস তামিলনাড়ুর শাসক জোটের অংশ হলো।

উল্লেখ্য, ২২ জুন ১৯৭৪ সালে জন্মগ্রহণকারী এই তারকা, ২০২৪ সালে তামিলগা ভেত্রি কাজগাম (TVK) নামে নিজস্ব রাজনৈতিক দল গঠন করে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হন।

আশির দশকে শিশুশিল্পী হিসেবে শুরু করে, ১৯৯২ সালে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি 'থু পাক্কি', 'মেরসাল', 'বিগিল'-এর মতো অসংখ্য ব্লকবাস্টার তামিল সিনেমা উপহার দিয়েছেন।

থালাপতি বিজয় প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক এস. এ. চন্দ্রশেখর এবং গায়িকা শোভা চন্দ্রশেখরের পুত্র।

(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে বাসা থেকে সাবেক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
কোটা জালিয়াতির অভিযোগ, তিন উপসচিব ওএসডি
সৌদি আরবের হয়ে যুদ্ধে নামবে পাকিস্তান?