তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৬, ১৬:৩৭
অ- অ+

নানা নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। রবিবার চেন্নাইয়ে স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে শপথ নেন তিনি।

থালাপতি বিজয়কে শপথবাক্য পাঠ করান রাজ্যের গভর্নর আরভি আলেকার। এরপর শপথ নেন সরকারের মন্ত্রীরা। সময় দলীয় নেতাদের পাশপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ জোটের নেতারা।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

এর আগে শনিবার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর গভর্নরের সঙ্গে দেখা করে সরকার গঠনের অনুমতি পান বিজয়। ডিএমকে এআইএডিএমকের প্রায় ছয় দশকের আধিপত্য ভেঙে দিয়ে গত সোমবার বিধানসভা নির্বাচনে জয় লাভ করে নবগঠিত টিভিকে। ফলাফল প্রকাশের পর গত পাঁচ দিন গভর্নর মিত্রদের সঙ্গে টানা বৈঠক শেষে ঐক্যমতে পৌঁছান বিজয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন