পূবাইলে দোকানী কুলসুম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ৩

মোঃ রাজীব হোসেন টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৬, ১৬:৫৫
অ- অ+

গাজীপুরের পূবাইলের মেঘডুবী এলাকায় গত ২৬ এপ্রিল বিকেলে নির্মম ভাবে খুন হয় মুদি দোকানী কুলসুম আক্তার (৪৬), খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নড়ে চড়ে বসে প্রশাসন, মামলায় দায়িত্ব পরে গাজীপুর জেলা পিবিআই এর হাতে, ঘটনার ১৫ দিনের মধ্যে সেই খুনের রহস্য উন্মোচন করেছে গাজীপুর জেলা পিবিআই রংপুর থেকে আটক হয়েছে খুনের সাথে জড়িত ৩ জন।

খুনের ঘটনায় জড়িত আটক ৩ জন হলেন রংপুর জেলার গঙ্গাচড়া থানার রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৩৫), বাদশা মিয়ার দুই ছেলে আমজাদ হোসেন (৩০) ও আফজাল হোসেন (৩৩), আসামি তিনজন মেঘডুবী কড়ইটেক এলাকায় এ ওয়ান পলিমার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তারা ভিকটিমের বাসার পাশে কাজল মিয়ার বাসায় ভাড়া থাকতো বলে জানিয়েছে পিবিআই ।

অভিযুক্ত ৩ আসামীর সবাই ভিকটিম কুলসুম আক্তারের দোকানে বাকিতে কেনাকাটা করতো, সেই বাকি টাকা চাওয়ার সুত্র ধরে কিছুদিন আগে কুলসুমের সাথে কথা কাটাকাটি হয় তাদের, সেই কথা কাটাকাটির জেরে ও কুলসুম বাড়িতে একা থাকে এই সুযোগে ডাকাতির পরিকল্পনা করে আটক ৩ অভিযুক্ত, সেই পরিকল্পনার সুত্র ধরে খুনের আগের দিন ২৫ এপ্রিল রাতে অভিযুক্তরা কুলসুম আক্তার কে তারা জানায়, তার বাসায় তারা মেয়ে বান্ধবী নিয়ে কিছুটা সময় কাটাতে চায়, রাজি হয় কুলসুম পরের দিন ২৬ এপ্রিল দুপুরে মেয়ে বান্ধবী কে নিয়ে আসতে বলে নিহত কুলসুম ,পরদিন দুপুরে আসামি কামরুজ্জামান বিভিন্ন ধরনের ফল নিয়ে কুলসুমের বাসায় যায় ও এনার্জি ড্রিংকস এর সাথে ঘুমের ওষুধ খাওয়ায়, পরে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে কুলসুমের মৃত্যু নিশ্চিত করে কামরুজ্জামান।

পরে ঘরে থাকা ৩২৫০ টাকা, ছোট বাচ্চাদের হাতের চুড়ি, টিকলি ও গলার চেইন নিয়ে রংপুরে পালিয়ে যায় কামরুজ্জামান, স্বর্ণ বিক্রি করতে গিয়ে তারা নিশ্চিত হয় এগুলো আসল স্বর্ণ না ।এগুলো সিটি গোল্ড।

গাজীপুর জেলা পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তার জানিয়েছেন ,এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হয়েছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পেশাদার তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে, তিনি আরো বলেন, খুন ও চুরির ঘটনায় আটক ৩ জন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে, খুনের ঘটনায় ব্যাবহার করা একটি ধারালো দা ও বাশের লাঠি উদ্ধার করা হয়েছে,পিবিআই গাজীপুর জেলা প্রতিনিয়ত অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২