পঞ্চগড়ের এসপি মিজানুর রহমানকে দায়িত্ব ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ১৮:১২| আপডেট : ১১ মে ২০২৬, ১৯:৪৮
অ- অ+

পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

এতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আদেশে বলা হয়, পঞ্চগড় জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আজ রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে এসপি মিজানুর রহমানকে।

মিজানুর রহমান বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশাল জেলায়।

পঞ্চগড়ে যোগদানের আগে তিনি ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ সহ-অধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে এসপি মিজানুর রহমানের বিরুদ্ধে অতীতে ‘অসদাচরণ ও দুর্নীতিপরায়ণ আচরণ’-এর অভিযোগে সরকার তাকে শাস্তি দিয়েছিল।২০২২ সালের ৩০ অক্টোবর সরকারের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিভাগীয় শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে তাঁর এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল।

অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনকালে তাঁর আচরণ ও কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে, যা প্রশাসনিক তদন্তে প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তাঁর সহকর্মীদের কেউ কেউ তাঁকে ‘জুয়ারী মিজান’ ও ‘বিকাশ মিজান’ নামে আখ্যায়িত করেছেন বলেও দাবি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর নিয়োগ নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরেও প্রশ্ন রয়েছে। তাছাড়া আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মিজানুর রহমানকে দিনাজপুরের পুলিশ সুপার করতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি সুপারিশ করেন। সেই সুপারিশের চিঠির পরেও এসপি হিসেবে মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছিল না। সম্প্রতি ওই চিঠি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে সোমবার রাতে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান বলেন, ‘তিনি (মিজানুর রহমান) পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ঢাকায় অবস্থান করছেন। পরে একটি চিঠি পেয়ে তিনি পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করেছেন।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা