ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায় আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
  প্রকাশিত : ২৩ মে ২০২৬, ১৭:৩৯
অ- অ+

ঠাকুরগাঁওয়ে হামজনিত জটিলতায় তারা নুন নামের পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মরিচগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হালিমের সন্তান

শনিবার (২৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালের মেডিকেল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলাম

সিভিল সার্জন জানান, গত ২০ মে হাম উপসর্গ নিয়ে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) দিবাগত রাত একটার দিকে শিশুটি মারা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হামজনিত জটিলতা থেকে নিউমোনিয়া দেখা দেওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৬ মে হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার মনি আক্তার নামে মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়

শিশুদের নিয়মিত টিকা গ্রহণ এবং হাম সংক্রান্ত উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে হামের উপসর্গ নিয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে। ১৯৫ জনের শরীরে উপসর্গ শনাক্ত করা হয়েছে এবং ১১০ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ৮৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। রিপোর্টে জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর বাকিদের রিপোর্ট এখনো আসেনি

(ঢাকাটাইমস/২৩মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব উড়িয়ে বুধবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, ২৪ জুলাই কনসার্ট
ডিএসসিএসসিতে শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা নিয়ে মহাপরিচালকের বক্তব্য
আটাব নির্বাচন: এফবিসিসিআই ট্রাইব্যুনালে আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা