দেশের বাজারে ঈদুল আজহার আগে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ঈদুল আজহা সামনে রেখে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রভাবে নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামের অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত শনিবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার কারণে নিয়মিত সমন্বয়ের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩২ বার কমানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৫ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































