বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ মে ২০২৬, ২২:২৬
অ- অ+

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান রুমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। সদ্য প্রয়াত এই সচিবের মৃত্যুর এক মাস পর ঈদের আগেই বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিলো সরকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল
উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত
দিনাজপুরে শারদীয় দুর্গাপূজায় বিজিবি’র টহল ও মন্দির পরিদর্শন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২