আ. লীগের লুটপাটের কারণে আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা
  প্রকাশিত : ২৯ মে ২০২৬, ২০:০০
অ- অ+

‘আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা প্রায় ৮০ লাখ কোটি টাকা লুটপাট করার কারণে বিএনপি সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে। এই সরকার (বিএনপি সরকার) একটি ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়েছে। ব্যাংকগুলো খালি করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও তাদের মন্ত্রীরা প্রায় ৮০ লাখ কোটি টাকা লুটপাট করেছে। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে।’

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইতোমধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ তাতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি সংস্কার কমিশন গঠন ও গণভোটের মতো উদ্যোগ নেয়া হয়েছে, যা গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ।’

তিনি বলেন, ‘গত তিন মাসে আমরা উন্নয়নের চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আপনাদের সহযোগিতা পেলে জনগণের জন্য আরো কাজ করতে পারব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফসহ দলীয় নেতাকর্মীরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা