দেশে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ৩১ মে ২০২৬, ২২:৫৭

জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে সোমবার (১ জুন) থেকে।
সোমবার (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা,পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































