দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন ঘোষণায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে স্বর্ণের দাম।
আজ মঙ্গলবার (২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় দেশের বাজারে এই সমন্বয় আনা হয়েছে।
এর আগে গত ২৫ মে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩৩ বার কমানো হয়েছে।
(ঢাকাটাইমস/২ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































