মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী আকাশ ২ সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৬, ১৯:১২
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকাশ নামের এক ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন- রবিন ও আরাফাত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা আজ সন্ধ্যায় এ তথ্য জানান।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্কেল আলী ও এসআই নাজমুল আলমের নেতৃত্বে একটি দল আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জুয়েল রানা বলেন, আকাশের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি বিকাশ এজেন্টের দোকানের কর্মচারী হৃদয়কে কুপিয়ে আহত করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা, প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন এবং আরও দুটি মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া কয়েক দিন পর নবীনগর হাউজিং এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থামিয়ে ৯৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাতেও গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

পুলিশের দাবি, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর তীরের ওয়াকওয়ে এলাকাতেও নিয়মিত ছিনতাই করতেন আকাশ ও তার সহযোগীরা।

থানায় আনার পর যাচাই-বাছাই করে দেখা যায়, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই, দুটি মারামারি এবং একটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে রবিনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২