শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১১:০১
অ- অ+

রাজধানীর ধানমন্ডিতে ১১ তলা ভবন থেকে পড়ে ৯ বছর বয়সী শিশু গৃহকর্মী রিক্তা মনির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী ফারাহ নুসরাত (৪০) গ্রেপ্তার হয়েছেন। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অসচ্ছল পারিবারিক অবস্থার কারণে শিশুটি ঢাকায় এসে ধানমন্ডির ওই প্রকৌশলীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

ঘটনার দিন শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে ধানমন্ডির একটি ১১ তলা ভবনের বাসার বারান্দা থেকে শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার বাঁ হাত ভাঙা অবস্থায় ছিল বলে পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার পর একই দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযুক্ত প্রকৌশলী ও তার স্ত্রীকে আটক করা হয়। পরবর্তীতে শনিবার শিশুটির বাবা ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এরপর আসামিদের আদালতে হাজির করা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা