নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে': র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৫:০৬| আপডেট : ২১ জুন ২০২৬, ১৫:৫১
অ- অ+

আসন্ন ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চাই বা ঝুঁকি তৈরি করতে চাই তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পরবে বলে জানিয়েছেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত 'বিদেশী অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা গ্রেফতার' সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে এসব জানান তিনি।

ছিনতাইকারী চক্রের হোতা গ্রেফতারের সংক্রান্ত তথ্য জানিয়ে নয়মুল হাসান বলেন, গত (১৭ জুন) ছিনতাই এবং বহুল আলোচিত আদাবর থানার পুলিশ এ্যাসল্ট মামলার আসামি কব্জি কাটা আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান কিশোর গ্যাং লিডার আবু হাসান সাঈদ (৩৩) ও শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু কে গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় গতকাল (২০ জুন) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান হতে একটি বিদেশী রিভালবারসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেল (২৮)কে গ্রেফতার করে। মাওরা সোহেল মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ, 'মাওরা গ্রুপ' এর প্রধান এবং আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।

তিনি বলেন, একইদিন মধ্যরাতে র‍্যাব-২ আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে অপর দুজন ছিনতাইকারী মো. শফিকুল ইসলাম সুজন (৩০) ও মোঃ রাসেল (২৩) কে ২টি সামুরাই এবং ১টি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করে।

মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালি এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ১৪ টি মামলা এবং ২ টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১টি করে মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। এই দিনটিকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যাবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু সব স্টেশনগুলোতে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। বিশেষ করে ২৩ তারিখ রিলেটেড কেউ যদি বিশৃঙ্খলা করতে চাই, যদি কোন ঝুঁকি তৈরি করতে চাই তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পরবে। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোন ঝুঁকি তৈরি করতে চাই তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোন ভাবেই হোক আমরা প্রতিহত করবো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা, সেনা মোতায়েন
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা