শিরোনাম :

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার, মামলা ৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১১:১৩
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৩ জন, ওয়ায়ী বিভাগ কর্তৃক ৩২ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৩ জন, উত্তরা বিভাগ ১৩৭ জন গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশী মদ, ২ টি রাংচা কাগজ, ২ টি কর্ক, ১ টি ধারালো ছুরি, ৬ টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিও প্যাথিক ঔষধ, ১৪ টি মোবাইল, ১ জন ভিকটিম ও নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার
কর ফাইল অডিট নিয়ে প্রতারণা, এনবিআরের কঠোর সতর্কতা ও ৪ নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ফিরে দেখা ইতিহাস, যেভাবে পরাশক্তি হয়ে উঠল
পূবাইলে একই দিনে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা