শিরোনাম :

শাহবাগে পিকআপ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৫:০১| আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৫:০৫
অ- অ+

রাজধানীর শাহবাগে একটি পিকআপ তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. পাপ্পু মিয়া ও মো. শাহীন।

রবিবার দুপুরে ঢাকাটাইমসকে এ তথ্য জানান উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির।

তিনি জানান, একইদিন ভোর রাতে শাহবাগ মোড়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পূবালী ব্যাংকের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের পিকআপ তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে ধরে চেকে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার
হুথিদের হামলায় ইয়েমেনের ১৪ সরকারি সেনা নিহত
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার করা সম্ভব: চিফ প্রসিকিউটর
তুরাগ নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই কিশোরের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা