মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৬ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, রবিবার থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
একইদিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































