ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেপ্তার, মামলা ৬০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ১০:১৬
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২টি এসএস পাইপ এবং ৩টি লাঠি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানায় পরিচালিত এসব অভিযানে মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
যুক্তরাষ্ট্রে ২৯০ কিমি বেগে সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটির শুভেচ্ছা
সরকারি ক্রয় কার্যক্রমে নতুন কমিটি, সভাপতি আইনমন্ত্রী আসাদুজ্জামান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা