নোয়াখালীর শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ১২:১৫
অ- অ+

নোয়াখালীর চাটখিল উপজেলার বহুল আলোচিত শিশু আসমা আক্তার (৫) ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে এ রায়কে ঘিরে নিহত শিশুর পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রতীক্ষা দেখা দিয়েছে।

আজ সোমবার নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ মামলার রায় ঘোষণা করা হবে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে রায় ঘোষণার তারিখ তিন দফা পরিবর্তন করে ৬ জুলাই নির্ধারণ করা হয়।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নিহতের চাচাতো ভাই।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয় দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ পাওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন।

এ ঘটনায় নোয়াখালীজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসিতে ৩৬ শতাংশ শিক্ষার্থী পরীক্ষার বাইরে কিন্তু কেন?
ইরানের তেহরানে আলি খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা