ব্রাজিল জিতবে নাকি হারবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৭:১০
অ- অ+

বিশ্বকাপে একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে পোষা বিড়াল মিলু। তবে এবার সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিল বনাম নরওয়ের শেষ ষোলোর লড়াই। প্রশ্ন একটাই—ব্রাজিল জিতবে, নাকি বিদায় নেবে? সেই উত্তরই যেন দিয়ে দিয়েছে ‘জ্যোতিষী’ খ্যাত এই বিড়াল।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি ঘিরে মিলুর সর্বশেষ ভবিষ্যদ্বাণী বলছে, নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের আগের প্রতিটি ম্যাচের ফল মিলুর অনুমানের সঙ্গে মিলে যাওয়ায় অনেক সমর্থক এখন এই বিড়ালের ভবিষ্যদ্বাণীকেই শুভ লক্ষণ হিসেবে দেখছেন। এমনকি এক ব্রাজিল সমর্থক জানিয়েছেন, জাপানের বিপক্ষে দল পিছিয়ে পড়লেও মিলুর পূর্বাভাসের ওপর ভরসা রেখেই তিনি শেষ পর্যন্ত আশাবাদী ছিলেন।

তবে সব সময় যে মিলুর ভবিষ্যদ্বাণী শতভাগ সঠিক হয়েছে, তা নয়। শনিবার আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে প্রথমবারের মতো ভুল প্রমাণিত হয় তার অনুমান। এরপরও ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে এই ‘জ্যোতিষী’ বিড়াল।

মিলুর মালিক নাতান পিনহেইরো জানান, ম্যাচের আগে দুটি একই ধরনের বাটিতে খাবার রাখা হয়। প্রতিটি বাটির পেছনে থাকে দুই দলের জাতীয় পতাকা। এরপর মিলু যে বাটির খাবার আগে খেতে শুরু করে, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ অভিযোগ তুলেছেন, বিড়ালটিকে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট বাটির দিকে প্রলুব্ধ করা হয়। তবে সেই অভিযোগ নাকচ করে নাতান দাবি করেছেন, পুরো প্রক্রিয়ার ভিডিও রয়েছে এবং এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। তার ভাষ্য, মিলু সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই দল নির্বাচন করে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’