ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩২, মাদক ও অস্ত্র উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান জব্দ করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর বিভাগে ১০৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।
(ঢাকাটাইমস/৮ জুলাই/এসএস/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































